• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

লালপুরে গোঁসাইয়ের আশ্রমে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের গুলি বর্ষণ

Reporter Name / ৭৬৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

লালপুর প্রতিনিধি :
নাটোরে লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ৪ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ফকির চাঁদ বৈষব গোঁসাইয়ের আশ্রম এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর শ্রী শ্রী ফকির চাঁদ বৈষব গোঁসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা