• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

লালপুরে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

Reporter Name / ৯৫০ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

বুধবার ৯ জুলাই ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়িয়ায় অভিযান চালায়। অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে ইমু অ্যাপ ব্যবহার করে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকসেবনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা নিজেদের ‘কিশোর গ্যাং’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী নিচের আলামতগুলো উদ্ধার করে
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন: ১৬টি
বাটন মোবাইল ফোন: ১২টি, অতিরিক্ত সিমকার্ড: ৩০টি,দেশীয় তৈরি অস্ত্র: ১টিইয়াবা ট্যাবলেট: ৫ পিস,গাঁজা: স্বল্প পরিমাণ।
অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর এই সফল অভিযান লালপুরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা