• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ— বড়াইগ্রামে দুলু

দেলোয়ার হোসেন লাইফ / ২৭৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, বার্তা প্রধান:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাই এদেশের মানুষের মুক্তি সনদ। এর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবি, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। বিভিন্ন দলের কাছ থেকে অন্তবর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে। তারেক রহমানের দেয়া একত্রিশ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়।

শনিবার বিকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত্বরে উপজেলা ও বনপাড়া পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা