• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন

দেলোয়ার হোসেন লাইফ / ১৩৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, স্টাফ রিপোর্টার:

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী মহল।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বনপাড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া পৌরসভা ও বাজার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছরে এমন উন্নয়ন হয়নি।

বক্তার আরো বলেন, বিগত স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৫ বছরের দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার পর এমন অবকাঠামগত ও সমসাময়িক উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে কিছু সুবিধাবাদী কুচক্রী মহল পৌর প্রশাসকের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বাজার আমাদের, কোন অপশক্তি এই চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করে ব্যবসায়ী মহলের ক্ষতি করতে চাইলে বা বাজারের শান্ত পরিবেশ অশান্ত করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যাবসায়ী মোঃ সুরুজ আলী, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সূধীজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা