• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে পুরোনো প্রাচীর ধসে এক শিশুর মৃত্যু 

দেলোয়ার হোসেন লাইফ / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, স্টাফ রিপোর্টার –

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো ও দূর্বল প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী ।

পরিবার ও স্থানীয়রা জানান,গতকাল সন্ধ্যায় বিথি বাড়ির টিউবওয়েলে নিজের কাজ করছিল, হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। আকস্মিক ঝড়ো হাওয়ায় পাশের পূরোনো ও দুর্বল প্রাচীর ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বিথী। তাৎক্ষণিক বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সড়িয়ে তাকে উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় , সেখানে কর্তব্যরত চিকিৎসক বিথিকে মৃত ঘোষণা করেন।মেধাবী শিশু বিথির অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিথির চাচাতো ভাই হালিম বলেন, “বিথি খুব মনোযোগী ও মেধাবী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে , ঝড়- বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালে ওর স্বপ্ন চাপা পড়ে গেল, ঘটে গেল জীবনের অবসান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা