• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৪১৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:

জাতীয় দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলায় কর্মরত নিজস্ব প্রতিবেদক এসএম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১:৩০ টায় নাটোর জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীরা নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে। নিহত সাংবাদিক বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকার বাসিন্দা। তাঁর দীর্ঘদিনের পেশাগত দায়িত্বে সততা ও সাহসী প্রতিবেদনের জন্য এলাকায় ছিলেন সম্মানিত সাংবাদিকদের একজন। শনিবার সন্ধ্যায় হাড়িখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোরে আয়োজিত মানববন্ধনে ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ ২৪ এর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি দেবাশীষ কুমার, সাধারণ সম্পাদক ও ৭১ টিভির নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকেএম আব্দুল বারী প্রমুখ।

এছাড়াও ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি কায়েস উদ্দিন,বাগাতিপাড়া প্রতিনিধি মো: শামসুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা সাংবাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা