লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৪ই জুন) বিকেলে বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার,
গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, লালপুর থানা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল হাই নান্নু, বিলমাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা সরদার, নটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নইমুদ্দীন সরকার, বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম রফিজ প্রমুখ।
এসময় বিলমাড়িয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।