• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে যাত্রীবাহী ১৫টি বগি রেখেই ইঞ্জিন চলে গেল 

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বিরতি নেই।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় আজিমনগর স্টেশনে আসতেই ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। ইঞ্জিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে যায়।

আজিমনগর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৭ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছায়। তখনই ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে। ঘটনাটি বুঝতে পেরে কর্তৃপক্ষ দ্রুত কন্ট্রোল রুম এবং চালকের সঙ্গে যোগাযোগ করে। দশ মিনিটের মধ্যে ইঞ্জিনটি ফিরে আসে এবং ১০ মিনিটে বগিগুলো সংযুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

আজিমনগর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, স্টেশনে আসার পর হঠাৎ ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায়। আমরা দ্রুত ব্যবস্থা নেই। ইঞ্জিন ফিরে এসে বগিগুলো আবার জোড়া লাগিয়ে গন্তব্যে রওনা দেয়।

তিনি আরও জানান, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মাত্র ১০ মিনিটের বিলম্ব ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা