• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৭ই মে) উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে নাটোর-১ আসন জামায়াতের উদ্দ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা কর্ম পরিষদ সদস্য ও নাটোর-১ আসন পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

সময় প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

এসময় বক্তারা বলেন আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

 

তারা আরো বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।দেশের জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ , ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন। জনগণের সেই আকাঙ্খাকে বাস্তবে রুপ দিতে সকল নেতা কর্মীদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা