• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বড়াইগ্রামে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লালপুরে অগ্রণী ব্যাংক থেকে তিন নারী চোর আটক

Reporter Name / ৩২৩ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আবু তালেব, নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় ফাতেমা খাতুন নামের এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারী চোরকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত নারীরা হলো, নাটোর সদর উপজেলার বাসিন্দা হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় ওই তিন নারীর একজন ফাতেমা খাতুনের ব্যাগ থেকে টাকা বের করে নেয়। অন্য দু’জন সহযোগীতা করে। টাকা জমা দিতে গিয়ে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপক জয়নুল আবেদিন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের কাছ থেকে চুরির ৩০ হাজার টাকা উদ্ধার করে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা