• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৫

দেলোয়ার হোসেন লাইফ / ৪২৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, স্টাফ রিপোর্টার:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ০২নং গোপালপুর ইউনিয়নের রাজাপুর ভুইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (০৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও চারটি বাড়ির আঙ্গিনায় মাটির নিচে লুকানো আনুমানিক আড়াইশো লিটার চোলাই মদ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

এসময় চোলাই মদ তৈরি ও সংরক্ষণের দায়ে ওই এলাকার মৃত খোরশেদ প্রাং এর ছেলে মোঃ আবু তাহের প্রাং (৬৯), আবু তাহের এর স্ত্রী মোছাঃ ববিতা মালো (৪০), মাইকেল মালো এর কন্যা পিসিলা মালো ও নাজমা (৪৩), মৃত মারকজ সরকার এর ছেলে মাসুম সরকার (৪০), মৃত পিটার রোজারিও এর কন্যা দিপালি রোজারিও (৫৭) মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মদ তৈরির কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা