• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুইটি এজাহার

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টারের ছেলে অভিযুক্ত মো. রাসেল হোসেন (৪৩) ও তাঁর স্ত্রী মোছা. রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় তারা নিজ এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দাবির খবর পেয়ে এলাকার জনগণ ওই দম্পতিকে অবরুদ্ধ করে সাংবাদিকদের খবর দিলে চ্যানেল এস ও দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার বড়াইগ্রাম থানা প্রতিনিধি মো. সাহাবুল আলম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হুমকি দেন। পরে ওইদিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দিঘলকান্দি বাজার এলাকায় পরিকল্পিতভাবে সাংবাদিকের পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ও টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী আহত সাংবাদিককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিচ্ছেন বলে জানা যায়।
এঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো জঘন্য কর্মকাণ্ড পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা