• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদাবাজীর মামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

Reporter Name / ৪৪৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদাবাজির মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার আসামি আটুয়া গ্রামের ইকবাল, হারোয়া গ্রামের বেলাল হোসেন বিদ্বান এবং বনপাড়া সরদার পাড়ার কামরুল ইসলাম ও রনি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বনরূপা আবাসিক এলাকার ইরাক প্রবাসী তৌহিদুল ইসলাম তালেবের স্ত্রী মোছাঃ খাদিজা খাতুনকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। এমনকী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে তাকে গহনা বিক্রি করে তিন লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করে তারা। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা করা হলে তদন্তে ঘটনার সত্যতা পায় বড়াইগ্রাম থানা পুলিশ। ওই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আসামিরা। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান বলেন, ‌‘আমরা বহুবার প্রমাণসহ জেলা নেতাদের কাছে তাদের চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছি। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নাটোর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা