• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার ঘটনায় নাতনী ও তার স্বামী গ্রেফতার

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৫৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:

নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতিনী ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে।
স্বর্নালংকারের লোভ এবং অনৈতিক জীবন যাপনের জন্য বকাঝকা করতেন নানী মমতাজ বেগম। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৫ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশী টর্চ লাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, নিহতের তিন ভরি স্বর্ণালংকারের লোভ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা