• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামের এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকায় প্রাণ বাঁচল অন্তঃসত্ত্বা সেতুর !

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল ইসলামের দায়িত্বশীল ভূমিকায় প্রাণে বাঁচলো চার মাসের অন্তঃসত্ত্বা সেতু বেগম(২০)।

শুক্রবার(১ আগষ্ট ) সকালে কুষ্টিয়া থেকে রাজশাহী গামী নিরাপদ পরিবহনে ঈশ্বরদীর রুপপুর থেকে বনপাড়া বাবার বাড়ির উদ্দেশ্য রওনা হয় সেতু বেগম। পথিমধ্যে সে হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। সেতুর পাশের সিটের যাত্রী বড়াইগ্রামের সহকারি কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলামের মামা বিষয়টি মোবাইল ফোনে অবগত করেন। খবর পেয়ে এসিল্যান্ড তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরিফুল ইসলামকে জানা এবং মেয়েটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। মুঠোফোনে বার্তা পাওয়া মাত্র এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বনপাড়া বাইপাস মোড়ে অবস্থান নেন। বাসটি বাইপাস মোড়ে এলে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির মুঠোফোন হতে পরিবারের নম্বরে ফোন করে খবর দিলে অল্প সময়ের মধ্যে পরিবারের লোকজন হাসপাতালে এসে মেয়েটিকে তাদের জিম্মায় নেয়।

উদ্ধারকৃত সেতু বেগম সেতু বড়াইগ্রামের কালিকাপুর গ্রামের মনসুর বেপারীর মেয়ে। তার শ্বশুরবাড়ি ঈশ্বরদীর রূপপুর।

আমিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটি অন্তঃসত্ত্ব হওয়ায় এবং শারীরিকভাবে দুর্বল হওয়ায় মাথা ঘুরে উঠেছে। এটা তেমন কোন জটিল বিষয় নয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়াইগ্রাম এসিল্যান্ড মোঃ আশরাফুল ইসলামের দায়িত্বশীল ভূমিকা মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ ও সহযোগিতায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরিবারের লোকজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা