• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের জন্মদিনে শুভেচ্ছার বন্যা

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৫৯ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ডেস্ক নিউজ:

বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সক্রিয় রাজনীতিক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের জন্মদিন আজ, ২ নভেম্বর। ১৯৮৪ সালের এই দিনে তিনি নাটোর জেলার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন।

ফারজানা শারমিন পুতুল বর্তমানে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটিরও সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক এবং বিপিপি ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি ২০০৮ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনচর্চার অনুমতি লাভ করেন। বর্তমানে তিনি ‘রাইটস চেম্বার্স’-এর অংশীদার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ একাধিক প্রতিষ্ঠান ও সংস্থার আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য।

পেশাগত জীবন ও রাজনীতিতে সমানভাবে সক্রিয় ফারজানা শারমিন পুতুলকে অনেকেই দেশের তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্তমূলক নারী নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন। সততা, প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে তিনি আইন ও মানবাধিকারের অঙ্গনে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেছেন।

তাঁর জন্মদিনে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আগামীর সাফল্য কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা