• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈমাম-মুয়াজ্জিন-খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

দেলোয়ার হোসেন লাইফ / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভার আওতাধীন ঈদগাহ মাঠের জন্য অনুদান এবং ঈমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মানী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কোরবানির নির্ধারিত স্থানে পশু জবাই ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা সারমিন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, ডাক্তার ওয়ালীউল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী ভাতা প্রদানে আমরা গর্বিত। সেই সঙ্গে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করতে এবং পৌর এলাকায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

পরে পৌরসভার পক্ষ থেকে ২৯টি ঈদগাহ মাঠের জন্য মোট ১ লাখ ৬ হাজার টাকা, ১৮ জন খতিবকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা, ৫২ জন ইমামকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ৭৮ হাজার টাকা এবং ৪৯ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১,০০০ টাকা করে মোট ৪৯ হাজার টাকা সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা অনুদান ও সম্মানী হিসেবে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা