• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রাম উপজেলা সমিতি-ঢাকা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির আয়োজনে নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন বিভাগে ফ্রি চিকিৎসা প্রদান করেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম সাফায়েত সামস রকি (এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ এমরান হোসেন (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা (এমবিবিএস) ও ডা. ইলোরা খাতুন (এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ সবুজ আলী, এবং দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদ মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলীপ, আজীবন সদস্য আসাদুজ্জামান আসাদ ও মাহমুদুল হাসান মেমন।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান, সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা