• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

বড়াইগ্রামে শিশু আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৯১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নয় বছরের শিশু মিনহাজ হোসেন আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধনে শিশু আবিরের মা মোছাঃ আঁখি খাতুন ও বাবা মোঃ মিলন হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আবিরের স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এতো ছোট একজন শিশু একা একা এই ঘটনা ঘটাতে পারে না। এ সময় অধিকতর তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি না সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেফতারের দাবি জানান বক্তারা।

আবীরের মা সন্তানের সহপাঠীকে নিজ সন্তান মনে করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, পুলিশ যাকে আটক করেছে সে একা খুনি নয়, আবীরের সকল খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যেন আর কোন মায়ের কোল খালি না হয়। আবিরের মায়ের বুক ফাটা আর্তনাদে মূহুর্তেই বাতাস ভারী হয়ে উঠে।

গত বৃহস্পতিবার বিকেলে সাইকেল ও মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয় আবীর। নিখোঁজের ছয় ঘণ্টা পর উপজেলার মহিষভাঙ্গা এলাকার নির্মাণাধীন মসলা কারখানার জনশূন্য স্থান থেকে আবীরের রক্তমাখা সাইকেল ও তার লাশ উদ্ধার হয়। এঘটনায় একই এলাকার আবীরের প্রতিবেশী বারো বছর বয়সি আরেক শিশুকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোবাইল ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে আবির ও ওই প্রতিবেশী শিশু হাতাহাতির ঘটনার পর অপর শিশুর ইটের আঘাতে আবিরের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা