• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় বনপাড়া অভিমুখি একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো-ন ২৩-২৬৪৪) গাড়ি ও পাবনা অভিমুখি পন্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট ২২-৭৭৩৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার কে স্থানীয় বে-সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার সময় ঘুমের প্রভাব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহত চালক ও তার সহকারীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা