• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার ইউনিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইকবাল হোসেন লিখিত বক্তব্যে জানান, গত ১৮ আগস্ট (সোমবার) রাতে তিনি ব্যবসায়িক কাজে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে কাজ শেষে ২৬ আগস্ট রাত আনুমানিক চারটার দিকে বাড়ি ফেরেন। অথচ মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ২৩ আগস্ট (শনিবার) দুপুর ২টা। তিনি প্রশ্ন রাখেন, ঘটনার দিন তিনি যখন সিলেটে অবস্থান করছিলেন, তখন কীভাবে এ মামলায় তাকে জড়ানো হলো?

তিনি দাবি করেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা এবং সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলায় তাকে আসামি করা হয়েছে। ইকবাল হোসেন বলেন, “যদি প্রমাণিত হয় যে আমি এই ঘটনার সঙ্গে জড়িত, তবে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।

এ সময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। একই সঙ্গে যারা তাকে হয়রানি ও মান-সম্মান হানি করার উদ্দেশ্যে পেছনে থেকে মামলায় জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা