• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে গাঁজা কান্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

Reporter Name / ৫৪০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বড়াইগ্রাম প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক কে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে এই আদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এনে মাত্র সাত কেজি গাঁজা সহ আসামিকে থানায় হস্তান্তর করে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় “৩০ কেজি গাঁজা সহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা” শিরোনামে শীর্ষস্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাককে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

উল্লেখ্য, আইনের রক্ষক এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইনী সুবিধা পাইয়ে দেওয়া, সাংবাদিকদের সঙ্গে ও সৌজন্যমূলক আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোষের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা