• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

নাটোরে ক্রয়কৃত ট্রাক্টরের বডি ছিনিয়ে নেয়ার অভিযোগ, থানায় মামলা

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৮০ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:

নাটোরে নগদ অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সদর উপজেলার কেশবপুর বটতলা গ্রামে এক সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী রবিন বলেন, প্রায় পাঁচ মাস আগে বিবাদী মির্জাপুর দিয়ার গ্রামের বাসিন্দা সেন্টু আলী ট্রাক্টরের একটি বডি জামানত রেখে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নেন। পরে আরও ৫০ হাজার টাকা নেয়ার সময় প্রতিশ্রুতি দেন যে, দেনা শোধ করতে না পারলে ট্রাক্টরটি রবিনের নামে দিয়ে দিবে। তবে এর পর দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও গত ২৪ সেপ্টেম্বর দুপুরে সেন্টুসহ অজ্ঞাত ৫/৬ জন রবিনের বাড়িতে গিয়ে জোরপূর্বক সেই ট্রাক্টরের বডিটি নিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী সজিব ও স্বপনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর আসামীরা প্রতিনিয়ত তাকে হুমকি ধামকি দিচ্ছে। দ্রুত সময়ের ভেতর তার ট্রাক্টর কিংবা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিনের পরিবারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা