• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

নাটোরের বড়াইগ্রামে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু, অপর এক শিশু আহত

দেলোয়ার হোসেন লাইফ / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

দেলোয়ার হোসেন লাইফ, স্টাফ রিপোর্টার:

নাটোরের বড়াইগ্রামে মাটি চাপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন (১২) নামে অপর এক শিশু। নিহত শিশু মোস্তাকিম আহমেদ উপজেলার খাকসা দক্ষিণপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। সোমবার(২৬ মে) দুপুরে বাগডোব গড়িলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তা মেরামতের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে গর্তে বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু খেলা করছিল। বৃষ্টিতে সেখানকার মাটি নরম হয়ে পাড় ভেঙে দুই শিশু চাপা পড়ে। এ সময় শিশু সাকিবের সারা শরীর মাটির নিচে চাপা পড়লেও তারা মাথা বের হয় থাকে এবং মোস্তাকিম মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে এবং তার তথ্য মতে মাটি সরিয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা